World Cup Football Field

বিজ্ঞাপন

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার মানুষকে ৩ কোটি টাকা দিলেন নেইমার

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার মানুষকে ৩ কোটি টাকা দিলেন নেইমার

বিশ্বকাপের নকআউট পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন নেইমার জুনিয়র। তবে ফুটবল মাঠের লড়াইয়ের আগেই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাজিলিয়ান এই তারকা।

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দান করেছেন নেইমার। যা ৩ কোটি টাকারও বেশি। ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যম এল সুমারিও ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেইমারের দেওয়া অর্থ ব্যয় করা হবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধারকাজ, খাদ্য ও বিশুদ্ধ পানীয় সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং গৃহহীন মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে।

দুর্যোগে বিপর্যস্ত মানুষের প্রতি নিজের সহমর্মিতা জানিয়ে নেইমার বলেন, 'ভেনেজুয়েলার অবর্ণনীয় কষ্টে থাকা সাধারণ জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে।' তিনি আশা প্রকাশ করেন, তার এই সহায়তা দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অন্তত কিছুটা হলেও শক্তি, সাহস এবং স্বস্তি বয়ে আনবে।

এ দিকে ভেনেজুয়েলার পরিস্থিতি এখনো ভয়াবহ। সর্বশেষ তথ্য অনুযায়ী, শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনের বেশি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য বসতবাড়ি, আর হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। একের পর এক আফটারশক এবং ভারী উদ্ধার সরঞ্জামের সংকট উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলেছে।

বিশ্বকাপের নকআউট পর্বে দেশের জার্সিতে সাফল্যের স্বপ্ন দেখার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নেইমার।

এইচজেএস