জাপানের কাছে পিছিয়ে পড়ার পর ব্রাজিল ঘুরে দাঁড়ায়। দ্বিতীয়ার্ধে কাসেমিরোর হেড থেকে গোল করে সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত ব্রাজিল ২-১ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে। কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডার একটি অবাঞ্ছিত মাইলফলকে নাম লিখলেন।
১৪ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করেন কাসেমিরো। বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের পঞ্চম হলুদ কার্ড দেখেন তিনি। তাতে করে প্রতিযোগিতার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ হলুদ কার্ড পেলেন এই মিডফিল্ডার।
১২ ম্যাচে কাসেমিরোর পাঁচটি হলুদ কার্ড। একই সংখ্যক হলুদ কার্ড দেখা খেলোয়াড়দের মধ্যে কেবল মেক্সিকান হেক্টর মোরেনো একই সংখ্যক ম্যাচ খেলেছেন। ৯ ম্যাচে পাঁচ হলুদ কার্ড পেয়ে তাদের উপরে আছেন কেবল ঘানাইয়ান সুলি মুন্তারি।
সবচেয়ে বেশি হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়দের তালিকায় এই তিন জনের উপরে আছেন জাভিয়ের মাসচেরানো ও কাফু। ২০ ম্যাচে সাত হলুদ কার্ড নিয়ে শীর্ষে আর্জেন্টাইন। আর সমান ম্যাচে ৬ হলুদ কার্ড পেয়ে দ্বিতীয় স্থানে ব্রাজিলের সাবেক তারকা।
৯০ মিনিটে চোটের লক্ষণ নিয়ে ফ্যাবিনহোর বদলি হয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। ম্যাচ শেষে তিনি বললেন, ‘আমি ঠিক আছি, আমার অ্যাডাক্টর পেশিতে একটু ব্যথা ছিল। পেশিতে টান, গুরুতর কিছু না।’
এফএইচএম

