জার্মানি-প্যারাগুয়ে ম্যাচেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ সমতায় থাকায় টাইব্রেকারে খেলা নিষ্পত্তি হয়। এবার টানা আরেক ম্যাচের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে পেনাল্টি শ্যুটআউটে। মরক্কোর বিপক্ষে ৭২ মিনিটে ম্যাচের প্রথম গোল করে নেদারল্যান্ডস। এরপর ৯১ মিনিটে সেই গোল শোধ করে গতবারের সেমিফাইনালিস্টরা লড়াই জমিয়ে তোলে। ১-১ স্কোরলাইন নিয়ে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
সেই সময়ে নতুন করে কেউ আর গোল দিতে না পারেনি। ফলে টাইব্রেকারে স্নায়ুর পরীক্ষায় বসতে হবে মরক্কো-নেদারল্যান্ডসকে। এর আগে ম্যাচজুড়ে একের পর এক আক্রমণেও মাচের ডেডলক ভাঙতে পারছিল না নেদারল্যান্ডস-মরক্কোর কেউই। আশরাফ হাকিমির শট গোলবারে লেগে ফেরায় গতবারের সেমিফাইনালিস্টদের হতাশায় পুড়তে হয়। অবশেষে ৭২ মিনিটে স্কোরলাইনে পরিবর্তন আনেন গাকপো।
ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তান হারানোর বেদনায় ভোগা এই তারকা নেদারল্যান্ডসকে লিড এনে দেওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন। ক্ষিপ্রগতিতে ওয়েগহর্স্ট বক্সে ঢোকার পর ১৮ গজ দূরত্বে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। তবে মরক্কোর দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে তিনি শুয়েই বল বাড়িয়ে দেন ছুটে আসা গাকপোর উদ্দেশে। লিভারপুল ফরোয়ার্ড জোরালো গতিতে গোলরক্ষক ইয়াসিন বুনোকে ফাঁকি দিয়ে সেটি মরক্কোর জালে জড়ান।
নকআউট ম্যাচ হওয়ায় নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে লড়াই গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে। যা এই বিশ্বকাপের দ্বিতীয় নজির। সেখানেও স্কোরলাইন ১-১ পরিবর্তন না হলে ফল নির্ধারণ হবে টাইব্রেকারে। এর আগে জার্মানি-প্যারাগুয়ে ম্যাচও নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে গড়ায়। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে জার্মানদের বিদায় ঘটে।
এএইচএস

