বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব সিক্সটিনে উঠার লড়াইয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছিল জার্মানি। লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের বিপক্ষে সহজ জয়ই প্রত্যাশা ছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু টাইব্রেকারে পেনাল্টি মিসের মহড়ায় প্যারাগুয়ের কাছে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে জার্মানরা।
টাইব্রেকারে মোট তিনটি শট মিস হয় জার্মানির। প্রথম শট নেওয়ার জন্য আসেন কাই হাভার্টজ। কিন্তু তার নেওয়া শটটি রুখে দেন ওরল্যান্ডো গিল। তাতেই মানসিকভাবে ভেঙ্গে পড়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর আরও দুজনের শট মিস হওয়ায় হেরে যায় জার্মানি।
দলের হারের দায় অকপটে স্বীকার করে নিয়েছেন জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজ। তিনি বলেন, ‘হারের পর আমি আমার কথা হারিয়ে ফেলেছি। এটা টানা দ্বিতীয় বিশ্বকাপ, যেখানে আমরা কিছুই অর্জন করতে পারিনি। সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে একক আধিপত্য ছিল জার্মানির। পুরো ম্যাচের ৭৫ শতাংশ সময় বল ধরে রাখার পাশাপাশি মোট ২৮টি অন ও অফ টার্গেটে শট নিয়েছে তারা। এরপরও ম্যাচের ৪২তম মিনিটে উল্টো গোল খেয়ে বসে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অবশ্য বিরতি থেকে ফিরেই গোল পরিশোধ করে তারা। এভাবেই শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট।
অতিরিক্ত ৩০ মিনিটেও আসেনি জয় নির্ধারণী গোল। অবশেষে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে জার্মান ফুটবলারদের মিসের মহড়ায় জিতে যায় প্যারাগুয়ে।
এমএমএম/

