ব্রাজিল ও জাপান ম্যাচের সময় শুধু কোচ কার্লো আনচেলত্তিই চুইংগাম চিবোচ্ছিলেন না। ওয়ার্মআপের সময় এন্দ্রিক কোচের গাম নেন এবং দলের অন্য খেলোয়াড়দের মাঝে বিলিয়ে দেন।
ম্যাচের পুরো ৯০ মিনিট আনচেলত্তিকে চুইংগাম চিবোতে দেখা নতুন কিছু নয়। এর অবশ্য ভিন্ন কারণ আছে: সিগারেটের বিকল্প চুইংগাম। তামাক ছাড়ার পর ম্যাচগুলোর সময় নিজের উদ্বেগ নিয়ন্ত্রণ ও মনোযোগ ধরে রাখার উপায় হিসেবে চুইংগামকে বেছে নিয়েছেন তিনি।
— Central do Braga (@CentralDoBrega) June 30, 2026
আনচেলত্তির পরবর্তী চ্যালেঞ্জ শেষ ষোলো। ইতোমধ্যে তাদের প্রতিপক্ষ হিসেবে নরওয়ে চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশ সময় ৬ জুলাই রাত ২টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে দুই দল। ইতোমধ্যে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে সেলেসাওদের।
একমাত্র দল হিসেবে নরওয়েকে হারাতে না পারার ব্যর্থতা থেকে এবার তাদের বেরিয়ে আসার পালা। আর দলে মাস্টারমাইন্ড হিসেবে আছেন আনচেলত্তি। প্রয়োজনীয় সময়ে ভিন্ন ভিন্ন কৌশল বের করে দলকে উদ্ধার করে চলেছেন। তার ট্যাকটিকসে ব্রাজিলের হেক্সা স্বপ্ন পূরণ হবে বলেই মনে করা হচ্ছে।
এফএইচএম

