World Cup Football Field

বিজ্ঞাপন

ফরাসি সমর্থকদের হাততালিতে মুখরিত বিশ্বকাপ ফাইনালের ভেন্যু

ফরাসি সমর্থকদের হাততালিতে মুখরিত বিশ্বকাপ ফাইনালের ভেন্যু

নিউইয়র্কে আবহাওয়া বড় বিচিত্র। এই মেঘ তো এই রোদ। নিউজার্সিতে ফ্রান্স-সুইডেন ম্যাচ বিকেল পাঁচটায় শুরু হয়েছে কড়া রোদে। তীব্র রোদে সমর্থকরা স্টেডিয়ামে গ্যালারিতে এসেছেন যথাসময়ে। এই স্টেডিয়ামেই হবে ১৯ জুলাই শিরোপার লড়াই। 

বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচ মানে স্টেডিয়াম দর্শক পরিপূর্ণ। ফ্রান্স গত দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ। এই বিশ্বকাপেও খেলছে দুর্দান্ত। তাই নিউজার্সিতে ফরাসি সমর্থকে ভরপুর। ৮০ হাজারের বেশি আসন ক্ষমতার স্টেডিয়ামে ৬০ হাজারই যেন ফ্রান্স সমর্থক। সুইডেনের হলুদ জার্সির সমর্থক তুলনামূলক অনেক কম। 

No description available.

ফ্রান্স অত্যন্ত ফুটবলপ্রবণ জাতি। খেলা শুরুর পর থেকে অনবরত ড্রাম বাজাচ্ছেন ও গান গাইছেন ফরাসি সমর্থকরা। এক মুহূর্তের জন্য থামেনি। নরওয়ের সমর্থকদের ভাইকিং বিখ্যাত হয়েছিল নিউজার্সি স্টেডিয়াম থেকে। ফরাসি সমর্থকরা আজ ম্যাচ শুরুর কিছুক্ষণ পর এক যোগে হাত তালি দিয়ে আলাদা আকর্ষণ তৈরি করেছিলেন। 

বিশ্বকাপে টিকিটের মূল্য অনেক। এরপরও প্রতি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি পরিপূর্ণ। বিশেষত বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স,স্পেন, জার্মানির ম্যাচগুলো ভিন্ন আবহ তৈরি করেছে অন্য দলের ম্যাচের চেয়ে। 

এজেড/এফএইচএম