World Cup Football Field

বিজ্ঞাপন

ব্যবধান দ্বিগুণ করলেন ইসমাইল, শেষ ষোলোর পথে সেনেগাল

ব্যবধান দ্বিগুণ করলেন ইসমাইল, শেষ ষোলোর পথে সেনেগাল

৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছে সেনেগাল। আর সেই গোলের নায়ক ইসমাইল সার। মুসা নিয়াখাতের অসাধারণ এক লম্বা থ্রু বল বেলজিয়ামের রক্ষণভাগকে সম্পূর্ণ ভেঙে দেয়। বল পেয়ে দুর্দান্ত গতিতে ডি-বক্সে ঢুকে পড়েন সার। এরপর কোনো ভুল না করে শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে দেন তিনি।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করার পর অবশেষে গোলের দেখা পেলেন সেনেগালের এই ফরোয়ার্ড। তার গোলেই এখন ২-০ ব্যবধানে এগিয়ে আফ্রিকার প্রতিনিধিরা।

সিয়াটলে বড় বিপদে পড়ে গেছে বেলজিয়াম। শেষ ষোলোয় উঠতে হলে এখন তাদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজন অন্তত দুটি গোল। অন্যদিকে সেনেগাল অনেকটাই এগিয়ে গেছে পরের রাউন্ডের পথে।

এইচজেএস