World Cup Football Field

বিজ্ঞাপন

৩ মিনিটে ২ গোল শোধ করে নাটকীয় প্রত্যাবর্তন বেলজিয়ামের

৩ মিনিটে ২ গোল শোধ করে নাটকীয় প্রত্যাবর্তন বেলজিয়ামের

সেনেগালের বিপক্ষে প্রায় হারের মুখ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন বেলজিয়ামের। নির্ধারিত সময়ের ৮৫ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে থাকা ইউরোপের দলটি মাত্র তিন মিনিটের ঝড়ে ম্যাচে সমতা ফিরিয়ে নিয়ে গেছে অতিরিক্ত সময়ে।

সিয়াটলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল সেনেগাল। ২৫ মিনিটে সাদিও মানের বাঁ দিক থেকে ভেসে আসা দুর্দান্ত ক্রস থেকে প্রথমে ইসমাইলা সারের হেড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে সবার আগে পৌঁছে সহজেই জালে পাঠিয়ে দেন হাবিব দিয়ারা। তাতেই এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

বিরতির পর ব্যবধান আরও বাড়ায় সেনেগাল। ৫১ মিনিটে মুসা নিয়াখাতের নিখুঁত লং বল ধরে রক্ষণভাগ ভেদ করে এগিয়ে যান ইসমাইলা সার। শক্তিশালী ফিনিশে গোল করে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

দুই গোলে পিছিয়ে পড়ার পরও হাল ছাড়েনি বেলজিয়াম। ম্যাচের ৮৬ মিনিটে রোমেলু লুকাকু গোল করে আশার আলো দেখান দলকে। আর তিন মিনিট পরই সমতা ফেরান ইউরি টিলেমান্স। দারুণ এক হেডে বল জালে জড়িয়ে বেলজিয়ামকে ২–২ ব্যবধানে ম্যাচে ফেরান এই মিডফিল্ডার।

নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ২–২ থাকায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। এখন দুই অর্ধে ১৫ মিনিট করে আরও ৩০ মিনিট লড়বে দুই দল, নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে।

এইচজেএস