World Cup Football Field

বিজ্ঞাপন

গোল করলেন, তারপর লাল কার্ড, ফুটবল গ্রেটদের পাশে বালোগান

গোল করলেন, তারপর লাল কার্ড, ফুটবল গ্রেটদের পাশে বালোগান

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান অবাঞ্ছিত এক রেকর্ড গড়ে ফুটবলের গ্রেটদের পাশে বসলেন, যেখানে আছেন ফ্রান্সের জিনেদিন জিদান, ব্রাজিলের রোনালদিনহো ও গারিঞ্চা।

সান ফ্রানসিস্কোতে যুক্তরাষ্ট্রের প্রথম গোল করেন বালোগান। ২৪ বছর বয়সী স্ট্রাইকারের প্রথমার্ধের গোলে বসনিয়া-হার্জেগোভিনাকে পেছনে রেখে বিরতিতে যায় স্বাগতিকরা। ম্যাচটি তারা শেষ করেছে ২-০ গোলের জয়ে। কিন্তু প্রায় আধঘণ্টার মতো ১০ জন নিয়ে খেলতে হেয়ছে তাদের।

৬১ মিনিটে বড় ধাক্কা খায় এক গোলে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র। দুই দলের খেলোয়াড় মুহারেমোভিচ ও বালোগান বলের দখল নিতে গিয়ে সংঘর্ষের কারণে মাটিতে পড়ে যান। রেফারি সম্ভাব্য লাল কার্ড দেখার জন্য ভিএআরের শরণাপন্ন হন। ৬৫ মিনিটে বালোগানকে মার্চিং অর্ডারের সিদ্ধান্ত দেন রেফারি। তাতেই অনন্য এক অবাঞ্ছিত রেকর্ড গড়েন এই ২৪ বছর বয়সী স্ট্রাইকার।

চতুর্থ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে নকআউটে গোল করেছেন ও লাল কার্ড দেখেছেন বালোগান। এর আগে সবশেষ এমন ঘটনা ঘটেছিল ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে। ইতালির বিপক্ষে গোল করার পাশাপাশি লাল কার্ড দেখেন ফ্রান্সের জিদান। টাইব্রেকারে ম্যাচটি হেরে যায় ফরাসিরা। তার চার বছর আগে ২০০২ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দূর পাল্লার ফ্রি কিক গোলের পর মার্চিং অর্ডার পান রোনালদিনহো। ২-১ গোলে জয়ের ম্যাচে ৫৭ মিনিটে লাল কার্ড দেখেন তিনি।

১৯৬২ সালে চিলির বিপক্ষে সেমিফাইনালে দুই গোল করেছিলেন গারিঞ্চা। তার জোড়া গোলে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে তিনি লাল কার্ড দেখেন। ম্যাচটি ব্রাজিল ৪-২ গোলে জেতে।

এফএইচএম