নকআউট ম্যাচে আজ অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে স্পেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। উরুগুয়ের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনে আজকের দল সাজিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
মিডফিল্ডে মিকেল মেরিনোর জায়গায় ফিরেছেন দানি ওলমো। আর ডান প্রান্তের রক্ষণে মার্কোস ইয়োরেন্তের বদলে সুযোগ পেয়েছেন পেদ্রো পোরো। চোটের কারণে নিকো উইলিয়ামস না থাকায় বাম উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আলেক্স বায়েনাকে।
এ দিকে স্পেনের জার্সিতে একটি বিশেষ মাইলফলকের সামনে দাঁড়িয়ে এমেরিক লাপোর্তে। সেন্টার-ব্যাক হিসেবে আজ জাতীয় দলের হয়ে নিজের ৫০তম ম্যাচ খেলতে নামছেন তিনি।
স্পেন একাদশ:
উনাই সিমোন; পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, পেদ্রি; লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারসাবাল।
এইচজেএস

