World Cup Football Field

বিজ্ঞাপন

লিড নিয়ে বিরতিতে গেল স্পেন

লিড নিয়ে বিরতিতে গেল স্পেন

স্পেনের দাপটেই শেষ হয়েছে প্রথমার্ধ। লস অ্যাঞ্জেলেসে শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। ম্যাচের প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করলেও অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। একবার তো গোলপোস্টও রক্ষা করে অস্ট্রিয়াকে।

এর আগে কর্নার থেকে আসা বলে মার্ক কুকুরেয়া জাল খুঁজে পেলেও গোলরক্ষকের ওপর ফাউলের অভিযোগে সেই গোল বাতিল করে দেন রেফারি। সিদ্ধান্তটি কিছুটা বিতর্কের জন্ম দিলেও স্পেনের আক্রমণের ধার থামেনি।

অবশেষে ৩৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় স্প্যানিয়ার্ডরা। বাঁ দিক থেকে মার্ক কুকুরেয়ার নিখুঁত পাস পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান মিকেল ওইয়ারসাবাল। সেই গোলেই এগিয়ে যায় স্পেন।

প্রথমার্ধের বাকি সময়েও আরও গোলের সুযোগ তৈরি করেছিল স্পেন। তবে শ্লাগারের দৃঢ়তা এবং কিছু ক্ষেত্রে ভাগ্য সহায় হওয়ায় ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।

এইচজেএস