World Cup Football Field

বিজ্ঞাপন

তীব্র গরম উপেক্ষা করেই আর্জেন্টিনার খেলা দেখতে ভক্তদের ভিড়

তীব্র গরম উপেক্ষা করেই আর্জেন্টিনার খেলা দেখতে ভক্তদের ভিড়

নিউইয়র্কে চলছে তীব্র দাবদাহ। রোদের তীব্রতা এত বেশি যে, খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর বা অফিস থেকে বের হচ্ছেন না। গা পুড়ে যাওয়া তাপের মাঝেই আর্জেন্টিনার খেলা দেখার জন্য সমর্থকরা জড়ো হয়েছেন। 

নিউইয়র্ক অনেক বড় শহর। তাই বেশ কয়েকটি জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। হার্ডসন পার্ক এমনই একটি স্থান। যেখানে কয়েক হাজার সমর্থক জড়ো হতে পারেন।

dhakapost

আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচ পড়েছে নিউইয়র্ক সময় বিকেল ৫টায়। গ্রীষ্মকালে নিউইয়র্কে ৯টা পর্যন্ত সূর্য থাকে। তাই বিকেল সাড়ে পাঁচটায় তীব্র রোদ ও গরম। সেটা উপেক্ষা করেই অনেকে হার্ডসন পার্কে খেলা দেখতে এসেছেন। 

নিউইয়র্ক থেকে মায়ামির দূরত্ব ফ্লাইটে ঘণ্টা তিনেক। অনেকে আর্জেন্টিনা থেকে মেসিদের খেলা দেখতে আসলেও ম্যাচের নির্দিষ্ট শহরে যেতে পারেননি। নিউইয়র্ক থেকেই বিশ্বকাপের আমেজ নিচ্ছেন তারা। 

মাল্টা এবারের বিশ্বকাপে নেই। হার্ডসনে মাল্টার একজনকে পাওয়া গেল আর্জেন্টিনার সমর্থনে। আবার স্প্যানিশ এক সমর্থক এসেছেন কেপ ভার্দের জয় দেখার লক্ষ্যে। 

এজেড/এএইচএস