World Cup Football Field

বিজ্ঞাপন

মেসির ২০ গোল, সর্বকালের শীর্ষ গোলদাতার দৌড়ে এমবাপে কোথায়?

মেসির ২০ গোল, সর্বকালের শীর্ষ গোলদাতার দৌড়ে এমবাপে কোথায়?

কেপ ভার্দের বিপক্ষে লিওনেল মেসি আর্জেন্টিনার প্রথম গোল করেন। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ৩-২ গোলে জিতে বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ ষোলোতে উঠেছে। মেসি ম্যাচে আর কোনো গোল না পেলেও সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতার তালিকায় আরেকটু ব্যবধান বাড়ালেন।

চলতি বিশ্বকাপে মেসি তার সপ্তম গোল করেন। তাতে ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে এই টুর্নামেন্টে ও সর্বকালের গোলদাতার তালিকায় আরেকটু পেছনে ফেললেন। এছাড়া টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়লেন তিনি।

মেসি ৩০ ম্যাচে ২০ গোল করে বিশ্বকাপের শীর্ষ গোলদাতার আসনে। এমবাপে ১৮ ম্যাচে ১৮ গোল করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। আজ ব্যবধান কমাতে শেষ ষোলোতে প্যারাগুয়ের মুখোমুখি হবেন তিনি। সাবেক জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসা ২৪ ম্যাচে ১৬ গোল নিয়ে তিনে।

আলজেরিয়ার বিপক্ষে মেসি তিন গোল করে ক্লোসাকে ছোঁন। তারপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে ফ্রি কিক থেকে গোল করেন। মেসি এবার কেপ ভার্দের বিপক্ষে টানা অষ্টম ম্যাচে গোল করলেন। 

এর আগে সবশেষ কাতার বিশ্বকাপে ৭ গোল করেছিলেন ৩৯ বছর বয়সী মেসি। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দুটি আলাদা আসরে ৭ গোলের কীর্তি আর কারও নেই। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে শুরু করে এনিয়ে বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি।

সপ্তম গোল করে গোল্ডেন বুটের দৌড়ে মেসি পেছনে ফেলেছেন এমবাপেকে। ৬ গোল করে তার পরে আছেন ফরাসি ফরোয়ার্ড। নরওয়ের আর্লিং হালান্ড ও ইংল্যান্ডের হ্যারি কেইন পাঁচটি করে গোলে এই দৌড়ে টিকে আছেন।

এফএইচএম