World Cup Football Field

বিজ্ঞাপন

ভোজিনহাকে নিয়ে মেসি, ‘তুমি দুর্দান্ত, দেশবাসী তোমাকে নিয়ে গর্ব করবে’

ভোজিনহাকে নিয়ে মেসি, ‘তুমি দুর্দান্ত, দেশবাসী তোমাকে নিয়ে গর্ব করবে’

বিশ্বকাপের মঞ্চে নবাগত কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারাতে অতিরিক্ত সময় পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ম্যাচে মেসি-মার্তিনেজদের গোলের প্রয়াস বারবার রুখে দেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। তার দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসায় করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি নিজেই।

পুরো ম্যাচে আর্জেন্টিনার বিশ্বমানের আক্রমণভাগের সামনে একাই প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ভোজিনহা। মেসির পেনাল্টিসহ মোট ৮টি নিশ্চিত গোল সেভ করে ম্যাচটিকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। ম্যাচ শেষে ভোজিনহা নিজেই মেসির দিকে এগিয়ে যান।

মেসির প্রতিক্রিয়া কেমন ছিল, তা জানাতে গিয়ে ভোজিনহা বলেন, ‘আমি ম্যাচ শেষে মেসির কাছে গিয়েছিলাম। সে আমাকে জড়িয়ে ধরল এবং বলল, তুমি দুর্দান্ত। তোমার দেশের মানুষ তোমাকে নিয়ে গর্ব করবে। সত্যি বলতে, মেসির মুখ থেকে এমন কথা শোনার অনুভূতিটা ছিল অবিশ্বাস্য।’

মেসির এমন মহানুভবতায় আবেগ ধরে রাখতে পারেননি এই প্রবীণ গোলরক্ষক। তিনি মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ধন্যবাদ লিও, তুমিই ইতিহাসের সেরা।’

মেসির এই দারুণ ব্যবহারের পর ওজিনহা তার কাছে জার্সি বদল করার অনুরোধ জানান। মেসিও সানন্দে রাজি হয়ে যান এবং ভোজিনহার পিঠ চাপড়ে দিয়ে বলেন, মিডিয়ার সাক্ষাৎকারগুলো শেষ করেই তিনি টানেলের ভেতর ভোজিনহাকে নিজের ১০ নম্বর জার্সিটি দিয়ে দেবেন।

এমএমএম/