ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড শেষ হতেই বিদায় নিয়েছে আরও ১৬টি দল। গ্রুপ পর্বের ১৬ দল সহ মোট ৪৮টি দেশের মধ্যে ৩২টি দলের বিশ্বকাপ মিশন এখন আনুষ্ঠানিকভাবে শেষ। টুর্নামেন্টের নিয়ম মেনে বিদায় নেওয়া এই ৩২টি দলের পারফরম্যান্স, পয়েন্ট, গোল ব্যবধান এবং ফেয়ার প্লে পয়েন্টের ওপর ভিত্তি করে ১৭ থেকে ৪৮তম স্থানের চূড়ান্ত অফিশিয়াল তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড শেষ হতেই বাড়ি ফিরে গেছে আরও ১৬টি দল। গ্রুপ পর্বের ১৬ দল সহ মোট ৪৮টি দেশের মধ্যে ৩২টি দলের বিশ্বকাপ মিশন এখন আনুষ্ঠানিকভাবে শেষ।
টুর্নামেন্টের নিয়ম মেনে বিদায় নেওয়া এই ৩২টি দলের পারফরম্যান্স, পয়েন্ট ও গোল ব্যবধানের ওপর ভিত্তি করে ১৭ থেকে ৪৮তম স্থানের চূড়ান্ত অফিশিয়াল তালিকা বা র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। বিদায় নেওয়া দলগুলোর মধ্যে গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা নেদারল্যান্ডস ১৭তম স্থান অর্জন করে বিদায়ী দলগুলোর তালিকায় সবার ওপরে রয়েছে। আর টাইব্রেকারে হেরে যাওয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি শেষ করেছে ১৮তম স্থানে থেকে। ১৯তম ও ২০তম স্থানে অবস্থান আইভরি কোস্ট ও ক্রোয়েশিয়া।
এবারের বিশ্বকাপে এশিয়া মহাদেশের কোনো দলই শেষ রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিতে পারেনি। বেশির ভাগ দল গ্রুপ পর্বেই বাদ পড়েছিল, কেবল জাপান ও অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডে উঠতে সক্ষম হয়। ব্রাজিলের কাছে হেরে বিদায় নেওয়া জাপান অবস্থান করছে ২১ নম্বরে। মিশরের কাছে টাইব্রেকারে হেরে যাওয়া অস্ট্রেলিয়া ঠিক জাপানের পরেই ২২তম স্থানটি পেয়েছে।
তালিকায় সবচেয়ে নিখুঁত ও রোমাঞ্চকর টাইব্রেকার দেখা গেছে ইকুয়েডর ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে ২৫তম স্থানটি দখলে নেয় ইকুয়েডর, আর দক্ষিণ আফ্রিকা শেষ করে ২৬ নম্বরে।
তালিকায় দ্বিতীয় রাউন্ডে বাদ পড়া দলগুলোর মধ্যে সবচেয়ে নিচে ৩২তম স্থানে রয়েছে এবারের আসরের অন্যতম চমক ও নবাগত দল কেপ ভার্দে।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ইরান। তারা আসর শেষ করেছে ৩৩ নম্বরে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ৩৪তম এবং উরুগুয়ে শেষ করেছে ৩৭ নম্বরে। পুরো টুর্নামেন্টে ৩ ম্যাচের সবকটিতে হেরে এবং মাইনাস ১১ গোল ব্যবধান নিয়ে টুর্নামেন্টের তলানিতে অর্থাৎ ৪৮তম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে ইরাক।
এমএমএম/

