World Cup Football Field

বিজ্ঞাপন

৪০ বছর পর এমন ঘটনার সাক্ষী হলো ব্রাজিল

৪০ বছর পর এমন ঘটনার সাক্ষী হলো ব্রাজিল

শুরুতেই ব্রাজিলকে এগিয়ে দেওয়ার সুযোগ এসেছিল ব্রুনো গিয়ামায়েসের সামনে। ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন এই মিডফিল্ডার। তার শট ঠেকিয়ে দিয়েছেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ড।

টাইব্রেকার বা পেনাল্টি শুটআউট বাদে বিশ্বকাপের মূল ম্যাচের নির্ধারিত বা অতিরিক্ত সময়ে ব্রাজিলের কোনো খেলোয়াড়ের পেনাল্টি মিস করার এটিই প্রথম ঘটনা।

সর্বশেষ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মূল ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। এরপর দীর্ঘ চার দশক ধরে বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে শতভাগ সফল ছিল সেলেসাওরা।

আজ নরওয়ের বিপক্ষে স্পট-কিক থেকে গোল করতে ব্রুনো ব্যর্থ হওয়ায় জিকোর সেই পুরোনো ও তেতো স্মৃতিই যেন নতুন করে ফিরে এল ব্রাজিলিয়ান শিবিরে।

এমএমএম/