World Cup Football Field

বিজ্ঞাপন

গোল করেও ব্রাজিলের হার এড়াতে পারলেন না নেইমার

গোল করেও ব্রাজিলের হার এড়াতে পারলেন না নেইমার

আর্লিং হালান্ড ঝড়ে যখন ব্রাজিলের হেক্সা স্বপ্ন একেবারে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল, ঠিক শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেন নেইমার জুনিয়র। তবে এই মহাতারকার গোলও ব্রাজিলকে অনাকাঙ্ক্ষিত এক পরাজয় এবং বিশ্বকাপ থেকে বিদায়ের হাত থেকে রক্ষা করতে পারেনি।

ম্যাচের প্রথমার্ধে ব্রুনো গুইমারাসের পেনাল্টি মিস এবং দ্বিতীয়ার্ধে নরওয়ে তারকা আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে পড়েছিল সেলেসাওরা।

তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নরওয়ের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। ঠান্ডা মাথায় স্পট-কিক থেকে নরওয়ে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান নেইমার।

এই গোলের মাধ্যমে নেইমার সান্ত্বনার ব্যবধান কমালেও ম্যাচ বাঁচানোর জন্য তা যথেষ্ট ছিল না। রেফারি শেষ বাঁশি বাজাতেই ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে নরওয়ে, আর গোল করেও মন খারাপের মুখে মাঠ ছাড়তে হয় নেইমারকে।

এমএমএম/