World Cup Football Field

বিজ্ঞাপন

এক ঘণ্টা পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ

এক ঘণ্টা পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো ও ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইটি শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। মেক্সিকো সিটির প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়। কিন্তু বর্তমান নির্ধারিত সময় সকাল ৭টায়।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচের জয়ী দলই মুখোমুখি হবে ব্রাজিলের হেক্সা স্বপ্ন শেষ করা নরওয়ের। তবে বৈরী আবহাওয়ার কারণে ফুটবলপ্রেমীদের মাঠের লড়াই দেখার জন্য এখন আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

ম্যাচটি আরও বিলম্বিত হবে কি না, তা আয়োজক কমিটির পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে আার্লিং হালান্ডের নরওয়ে। আর তাদের বিপক্ষেই সেমিফাইনালে উঠার লড়াইয়ে নরওয়েজিয়ানদের বিপক্ষেই মাঠে নামবে ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের জয়ী দল।

এমএমএম/