World Cup Football Field

বিজ্ঞাপন

আটলান্টায় যাওয়ার সময় বাধা পেল আর্জেন্টিনা

আটলান্টায় যাওয়ার সময় বাধা পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আটলান্টায় ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মায়ামি থেকে ভেন্যুর শহরে যাওয়ার আগে অপ্রত্যাশিত বাধার মুখে পড়ল বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফ্লাইট বিড়ম্বনায় পড়েছিল আর্জেন্টিনা। মায়ামি থেকে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় ছিল ফ্লাইট। কিন্তু আটলান্টায় মৌসুমী বৃষ্টি ও বজ্রপাতের কারণে ১৫ মিনিটের বেশি বিলম্বিত হয়েছে ফ্লাইটের সময়। 

এক ঘণ্টা ৪০ মিনিটের এই ভ্রমণ শেষে বিমানবন্দরে নেমে সোজা হোটেলে চলে গেছে আর্জেন্টিনা দল। স্থানীয় সময় মধ্যরাতে তারা ট্রেনিং ক্যাম্পে পৌঁছায়। 

ফ্লাইট বিড়ম্বনার কারণে লিওনেল স্কালোনির কোচিং স্টাফদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। সোমবার সকালে অনুশীলন করার কথা থাকলেও খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা তাদের।

তবে পূর্ব নির্ধারিত সময় বিকেল সাড়ে ৪টায় স্কালোনি সংবাদ সম্মেলন করবেন। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর।

এফএইচএম