ইউরোপের দুই পরাশক্তি মুখোমুখি হচ্ছে আজ। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ খেলতে মাঠে নামছে স্পেন ও পর্তুগাল। বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে সাবেক শিরোপা জয়ীদের মধ্যে হবে হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টায় তারা মুখোমুখি হবে।
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচটি অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Portugal-Spain live watch)।
বিশ্বকাপের সব খবর সবার আগে পেতে ক্লিক করুন এখানে
সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।
এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।
এফএইচএম

