World Cup Football Field

বিজ্ঞাপন

সেই বালোগানকে নিয়েই মাঠে নামলো যুক্তরাষ্ট্র

সেই বালোগানকে নিয়েই মাঠে নামলো যুক্তরাষ্ট্র

আগের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখার কারণে নিষেধাজ্ঞায় ছিলেন যুক্তরাষ্ট্রের তারকা ফুটবলার ফোলোরিন বালোগান। ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর তার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। আর তাকে নিয়েই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নামছে মার্কিনিরা।

রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সরাসরি লাল কার্ড পাওয়ায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা ছিল বালোগানের। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত হস্তক্ষেপ এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাথে ফোনালাপের পর এক নজিরবিহীন সিদ্ধান্তে ব্যালোগানের সেই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করে ফিফা।

ফিফার এই পক্ষপাতমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা এবং প্রতিপক্ষ বেলজিয়াম তীব্র ক্ষোভ প্রকাশ করে শেষ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চালিয়েছিল।

তবে বেলজিয়ামের সেই আপিলকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বাতিল করেছে ফিফার আপিল কমিটি।

ফিফা জানিয়েছে, বেলজিয়াম এই আইনি প্রক্রিয়ার সরাসরি কোনো পক্ষ না হওয়ায় তাদের এই আবেদন গ্রহণযোগ্য নয়। ফলে সব বিতর্ক এবং উয়েফার তীব্র সমালোচনাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগের মূল অস্ত্র হিসেবেই মাঠে নামছেন বালোগান। ঘরের মাঠে রেড ডেভিলসদের বিপক্ষে ব্যালোগানের অন্তর্ভুক্তি মার্কিন দলকে মানসিকভাবে বিশাল বড় শক্তি জোগাবে, তা বলার অপেক্ষা রাখে না।

এমএমএম/