৬৭ মিনিটে আর্জেন্টিনা আরেকটি গোল হজম করল। মিশরের গোল বাতিল হওয়ার পর ফের জাল কাঁপাল তারা। ২-০ গোলে পিছিয়ে আর্জেন্টিনা।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের শেষ ১৬ থেকেই বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছে। মিশর এর আগে বিশ্বকাপে কখনো কোনো ম্যাচ জিতেনি কিংবা নকআউট পর্বেও পৌঁছাতে পারেনি। তারা এখন কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে।
৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে হাসানের বাড়ানো পাস ধরে মার্টিনেজকে পরাস্ত করে বল জালে জড়ান জিকো।
এর আগে ৫৮ মিনিটে এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে গোল করে মিশর। জিকোর কাছ থেকে আসা একটি চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু আক্রমণের শুরুর দিকে ফাউল হওয়ার কারণে গোলটি বাতিল করা হয়।
হাসানের চমৎকার দৌড়ে সালাহর পাস এবং জিকোর ফিনিশিং মিলিয়ে এটি বিশ্বকাপের অন্যতম সেরা গোল হতে পারতো। অন্য প্রান্তে ফাউলের জন্য ফ্রি কিক দেওয়া হয়।
এফএইচএম

