World Cup Football Field

বিজ্ঞাপন

আশা ছেড়ে দিয়েছিলেন অনেক আর্জেন্টাইন সমর্থক

আশা ছেড়ে দিয়েছিলেন অনেক আর্জেন্টাইন সমর্থক

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা। আফ্রিকার দল মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে ছিল ৭৯ মিনিট পর্যন্ত। এরপর তিন গোল দিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে কোয়ার্টারে উঠেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ও বিশ্বকাপে সবচেয়ে বেশি বারের চ্যাম্পিয়ন ব্রাজিল টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে দুই দিন আগে। এরপর থেকে আর্জেন্টিনার সমর্থকদের চাপা শঙ্কা কাজ করছিল। দুই গোলে পিছিয়ে পড়ার পর তখন হেরে যাওয়ার ভয় ধরেছিল। সেখান থেকে জয় পাওয়ায় সমর্থকরা রীতিমতো হাঁপ ছেড়ে বেঁচেছে। 

আর্জেন্টিনা মিশরের বিপক্ষে খেলেছে আটলান্টায়। আর্জেন্টিনার অনেক সমর্থক আটলান্টায় যেতে পারেননি। তারা নিউইয়র্ক সহ আমেরিকার অন্য শহরে বড় পর্দায় খেলা দেখেছেন। আর্জেন্টিনা যখন দুই দফা গোল হজম করে পিছিয়ে পড়েছিল তখন সমর্থকরা মুষড়ে যান। পিনপতন নিরবতা ছিল ৭৯ মিনিট পর্যন্ত। 

আর্জেন্টিনার প্রথম গোলের পর তাদের প্রাণ সঞ্চার হয়। মেসি ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করেন। তিনি বড় ম্যাচের খেলোয়াড়, সেটা দ্বিতীয় গোল করে সমতা এনে প্রমাণ করেছেন। এরপর ইনজুরি সময়ে আরেক গোল হলে আর্জেন্টিনার সমর্থকদের জয়োল্লাস শুরু হয়। 

আর্জেন্টিনার এক নারী বয়স্ক সমর্থক বলেন, ‘এক পর্যায়ে মনে হচ্ছিল আজ আর হবে না। শেষ পর্যন্ত হয়েছে। এখন একটু রিলাক্স লাগছে।’ তার মতোই প্রতিক্রিয়া আরো অনেক সমর্থকের। ৭৯ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকে জেতা রীতিমতো অবিশ্বাস্যই। 

মেসি আজ পেনাল্টি মিস করেছেন। পরবর্তীতে এক গোল দিয়েছেন। আর্জেন্টিনা এমন জয়ে মেসিকে বিশেষ ধন্যবাদ আর্জেন্টিনার আরেক সমর্থকের, ‘মেসিকে অনেক ধন্যবাদ। প্রতি ম্যাচই গোল করছে। আজকের গোলটি খুব গুরুত্বপূর্ণ ছিল। মেসি আর্জেন্টিনার জয়ে বরাবরই ভুমিকা রাখছে।’

আর্জেন্টিনা আমেরিকায় বেসক্যাম্প করছে কানসাসে। প্রথম ম্যাচ কানসাসে খেলার পর পরের দুই ম্যাচ খেলছে ডালাসে। নক আউটের প্রথম ম্যাচ ছিল ফ্লোরিডায়। আজ খেলেছে আটলান্টায়। ফাইনালে না উঠলে নিউইয়র্কে আসা হবে না মেসির দলের। তাই নিউইয়র্কে আর্জেন্টিনার সমর্থকরা চান মেসিরা ফাইনালে উঠুক। 

এজেড/এফএইচএম