ফিফা বিশ্বকাপে মাঠের ফুটবলের পাশাপাশি সমানতালে আলোচনা ও বিতর্ক চলছে রেফারিং নিয়ে। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর রেফারিং নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ওই ম্যাচটিতে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন একজন ফরাসি রেফারি। অনেকের দাবি এই ম্যাচে আর্জেন্টিনা রেফারি থেকে বেশ কিছু সুবিধা পেয়েছে।
এই রেফারিং বিতর্কের আবহেই এবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। আর এই হাইভোল্টেজ ম্যাচে রেফারিংয়ের দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার রেফারি মিস্টার তেল্লো ও তার সহকারীরা।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দিদিয়ের দেশমের কাছে জানতে চাওয়া হয়েছিল, মরক্কো ম্যাচে আর্জেন্টিনার রেফারিদের ওপর তিনি আস্থা রাখছেন কি না। জবাবে সব ফরাসি কোচ বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই। রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের ওপর আস্থা রাখি।’
আর্জেন্টিনা-মিশর ম্যাচের ফরাসি রেফারিং নিয়ে ওঠা বিতর্ককে মাঠের বাইরে রেখে দেশম পূর্ণ মনোযোগ দিচ্ছেন কোয়ার্টার ফাইনালের আসল লড়াইয়ে।
রেফারি ফাকুন্দো তেল্লোর ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আশা করি, কাল মিস্টার তেল্লো এবং তার সহকারীরা ভালো ম্যাচ পরিচালনা করবেন। অবশ্যই এমন কিছু সিদ্ধান্ত আসতে পারে, যেগুলো নিয়ে বিতর্ক হবে। তবে সেটা নির্ভর করে আপনি কোন পক্ষের। আমার প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। রেফারির কাজ হলো খেলার আইন যথাসম্ভব নিরপেক্ষভাবে প্রয়োগ করা।’
এমএমএম/

