World Cup Football Field

বিজ্ঞাপন

‘বিরক্তিকর’ কারণে টিম হোটেল ছাড়ল নরওয়ে দল

‘বিরক্তিকর’ কারণে টিম হোটেল ছাড়ল নরওয়ে দল

শেষ ৩২ এ ব্রাজিলকে হারানোর পর লম্বা বিশ্রামে থাকার কথা ছিল নরওয়ের। কিন্তু তাদের ক্যাম্পে ফ্লু ছড়িয়ে পড়েছে। অসুস্থতায় কাবু হয়ে পড়েছেন একাধিক খেলোয়াড়। এরই মধ্যে জানা গেল, তারা যে টিম হোটেলে উঠেছিলেন, এক রাত থেকেই ছাড়তে হয়েছে!

ফোর্ট লডারহিলের দ্য ডালমার হোটেলে মাত্র এক রাত থাকতে পেরেছেন মার্টিন ওডেগার্ডরা। প্রতিবেদন অনুযায়ী, মাত্রাতিরিক্ত কোলাহলের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

জানা গেছে, তাদের হোটেলের পাশের একটি বিল্ডিংয়ে নির্মাণকাজ চলছিল। সেখান থেকে তৈরি হওয়া খুটখাট শব্দে বিরক্ত ধরে যায় তাদের। খেলোয়াড়দের অভিযোগের পর হোটেলটি ছেড়ে দেয় দল।

অধিনায়ক ওডেগার্ড তাদের টিম হোটেল ছাড়ার নির্দিষ্ট কারণ বলেননি। দ্য মিরর তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘কিছু ব্যাপার ছিল, যেগুলো আরও ভালোভাবে করা যেত। আমরা সমাধান করে ফেলেছি। এখন আমরা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য যথাসম্ভব সেরা প্রস্তুতি নিতে চাই।’

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে হবে ইংল্যান্ড ও নরওয়ের লড়াই।

এফএইচএম