World Cup Football Field

বিজ্ঞাপন

ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনাল অনলাইনে যেভাবে দেখবেন

ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনাল অনলাইনে যেভাবে দেখবেন

গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটের দুটি ধাপও শেষ হয়ে গেছে। শিরোপা নির্ধারণে আর বাকি রয়েছে সাত ম্যাচ। টিকে রয়েছে আটটি দল, যাদের নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। আজ বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বোস্টন স্টেডিয়ামে হবে গত বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (France-Morocco live watch)।

বিশ্বকাপের সব খবর সবার আগে পেতে ক্লিক করুন এখানে

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে। 

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

এফএইচএম