World Cup Football Field

বিজ্ঞাপন

ফ্রান্স নাকি মরক্কো, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী যার পক্ষে

ফ্রান্স নাকি মরক্কো, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী যার পক্ষে

ফ্রান্স টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার লক্ষ্যে নামবে বোস্টন স্টেডিয়ামে। তাদের প্রতিপক্ষ ধারাবাহিক সাফল্য পাওয়া মরক্কো। আজ বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হচ্ছে দুই দল।

২০১৮ সালে ফ্রান্স দ্বিতীয় শিরোপা জেতে এবং ২০২২ সালের রানার্সআপও তারা। ওইবার মরক্কোকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল ফ্রান্স। যদি তারা সফল হলে কেবল তৃতীয় দেশ হিসেবে টানা তিনটি আসরের সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করবে। এর আগে জার্মানি ও ব্রাজিল এই কীর্তি গড়েছিল।

অপ্টা সুপারকম্পিউটার বলছে, সেই সম্ভাবনা ভালোভাবেই আছে ফ্রান্সের। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে তাদের জয়ের সম্ভাবনা ৬২.২ শতাংশ। মরক্কোর অঘটন ঘটানোর সম্ভাবনা ১৫.৭ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময়ে ও পেনাল্টিতে যাওয়ার সম্ভাবনা ২২.১ শতাংশ।

চার বছর আগের সেমিফাইনালের পর মরক্কো ও ফ্রান্সের আর কোনো দ্বৈরথ হয়নি। তারা সব মিলিয়ে ছয়বার মুখোমুখি হয়েছে। ফরাসিরা জিতেছে চারটি, দুটি ড্র।

এফএইচএম