মরক্কোর সমর্থকরা স্টেডিয়াম-গ্যালারি তো বটেই, পুরো শহরই আনন্দ-উৎসবে মাতিয়ে রাখেন। তবে আজ ফ্রান্স ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর তারা অনেকটাই চুপসে গেছেন। ম্যাচ শেষে প্রাণবন্ত মরক্কান সমর্থকদের একেবারে বিষণ্ণ হয়ে পড়তে দেখা গেছে।
মরক্কোর এক সমর্থক বলেন, ‘ফ্রান্স সেরা দল। সেটা তারা আজ মাঠে প্রমাণ করেছে। আমরা খারাপ খেলিনি কিন্তু ফ্রান্স আমাদের চেয়ে ভালো।’ আব্দুল্লাহকে সমর্থন করে আরেক মরক্কান আইরিন বলেন, ‘আমাদের দুর্ভাগ্য—কাতার বিশ্বকাপেও ফ্রান্স, এবারও সেই ফ্রান্সের সাথেই খেলা পড়ছে। অন্য দল হলে হয়তো ভিন্ন হতেও পারত। ’
মরক্কোর সমর্থকরা ফ্রান্সের কোয়ালিটির কাছে নতি স্বীকার করেছেন। তবে আজ মরক্কো স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি। এজন্য সাইবেরিকে মিস করছেন মরক্কোর কয়েকজন সমর্থক, ‘সাইবেরি থাকলে হয়তো আমাদের খেলার ধার অন্য রকম থাকত। এই ম্যাচে তাকে খুব দরকার ছিল।’
— The thinker man (@kwekuedilson) July 9, 2026
মরক্কোর সমর্থকদের উল্লাসের ভিড়ে ফরাসি সমর্থকরা খানিকটা ঢাকা পড়েছেন। তবে জয়ের পরই উল্লাস করেছেন তারা। ফরাসি সমর্থকরা বলছেন, ‘আমরা এখন ফাইনাল নিয়ে ভাবছি। আশা করি টানা তিন বিশ্বকাপে ব্রাজিলের মতো আমরাও ফাইনাল খেলব।’
কয়েকজন ফরাসি সমর্থক আবার মরক্কানদের টিপ্পনী কাটতে ভুলেননি। ম্যাচ শেষে তারা বলেন,‘খেলার আগে নয়, পরেই উৎসব করতে হয়। ’
এজেড/আইএইচ

