World Cup Football Field

বিজ্ঞাপন

আবার কি নায়ক হতে পারবেন ডি ব্রুইনা?

আবার কি নায়ক হতে পারবেন ডি ব্রুইনা?

এবারের বিশ্বকাপ নতুন ও পুরোনো বড় তারকাদের জন্য দারুণ মঞ্চ হয়ে উঠেছে। কিন্তু বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা প্রত্যাশার চেয়েও বেশি বিবর্ণ।

ম্যানচেস্টার সিটির এই সাবেক মিডফিল্ডার বেলজিয়ামের প্রথম চারটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। একটি গোলও করেছিলেন। তবে শেষ ১৬-র ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাকে সাইডবেঞ্চেই বসে কাটাতে হয়েছিল।

তাকে একাদশের বাইরে রাখার বিষয়ে কোচ রুডি গার্সিয়া বলেন, ‘পরিকল্পনা ছিল এমন, যদি কেভিনকে প্রয়োজন হতো, তবে আমরা তাকে মাঠে নামাতাম। কিন্তু আমাদের প্রয়োজন পড়েনি কারণ আমরা যথাসময়ে গোল পেয়ে গিয়েছিলাম। এরপর যখন আমাদু ওনানা ইনজুরিতে পড়ে, তখন আমাদের কেভিনের চেয়ে হ্যান্স ভানাকেনকে বেশি প্রয়োজন ছিল। স্বাভাবিকভাবেই সে কেভিনের মতো আক্রমণাত্মক মিডফিল্ডার নয়, তবে সে আক্রমণ ও রক্ষণভাগের সেট-পিসগুলোর ক্ষেত্রে আমাদের বাড়তি উচ্চতার সুবিধা দেয়।’

আজ রাতে তার নিজের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপের নকআউট ম্যাচ। ৩৫ বছর বয়সী এই তারকার কোনো ভূমিকা থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

তিনি যদি মাঠে নামার সুযোগ পান। তবে কি বেলজিয়ামের ২০১৮ সালের কোয়ার্টার ফাইনালের সেই স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন ডি ব্রুইনা? যে ম্যাচে ব্রাজিলের বিপক্ষে তিনি জয়সূচক গোল করেছিলেন এবং সেই গোলটি ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছিল বেলজিয়ামকে। কাকতালীয়ভাবে, এবারও সেমিফাইনালে উঠলে তাদের প্রতিপক্ষ হবে সেই ফ্রান্সই...।

এফএইচএম