আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যখন সংবাদ সম্মেলনে আসলেন, ততক্ষণে ফ্রান্স-স্পেন লাইনআপ চূড়ান্ত। কাল সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ। তবু স্কানোলিকে ফ্রান্স-স্পেন ম্যাচ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এবার সেমিফাইনালে স্পেনের মুখোমুখি ফ্রান্স। এই ম্যাচকে ফুটবল বিশ্ব ফাইনালের আগে ফাইনাল আখ্যায়িত করেছে। আর্জেন্টিনার কোচ বলেন, ‘এটা অবশ্যই অনেক বড় ম্যাচ এবং শক্তিশালী লড়াই হবে। ফ্রান্স ও স্পেন দুই দলই ভালো মানের ফুটবল খেলেছে।’
স্প্যানিশ সাংবাদিকরা একের পর এক স্পেনকে নিয়ে প্রশ্ন করতে থাকেন। স্পেন ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হলে কেমন হবে? উত্তরে স্কালোনি বলেন, ‘যদি ফাইনালে স্পেন আসে, আমি মেনে নেবো। তবে আর্জেন্টিনা ও স্পেনকে আরও ম্যাচ জিততে হবে।’
এজেড/এফএইচএম

