কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর এবার সুইজারল্যান্ডকে হারিয়ে সেমির টিকিট কাটতে চাইবে লিওনেল মেসিরা। অন্যদিকে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড।
আগামীকাল বাংলাদেশ সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড।
বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা (Argentina vs Swizerland live watch)।

