World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড পিকফোর্ডের

বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড পিকফোর্ডের

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হয়েছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ (সোমবার) একাদশে নাম লিখিয়েই বিশ্বকাপে ইংলিশদের হয়ে সর্বোচ্চ ১৮তম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। এর মধ্য দিয়ে ছাড়িয়ে গেছেন পিটার শিলটনকে।

শেষ ষোলোর ম্যাচে ইংলিশরা ৩-২ গোলে হারিয়েছিল বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোকে। সেদিন শিলটনের সমান ১৭তম বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড ভাগাভাগি করেন পিকফোর্ড। ৩২ বছর বয়সী এই এভারটন গোলরক্ষক ২০১৮ ও ২০২২ সালের পর নিজের তৃতীয় বিশ্বকাপ খেলছেন। 

রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনাল খেলা ইংলিশদের হয়ে বিশ্বকাপ ক্যারিয়ার শুরু হয় পিকফোর্ডের। এরপর তিনি কাতারে ২০২২ বিশ্বকাপ খেলেছেন গ্যারেথ সাউথগেটের অধীনে। যেখানে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল ইংল্যান্ড। একইভাবে থমাস টুখেলেরও আস্থা ধরে রেখে পিকফোর্ড চলতি বিশ্বকাপের পাঁচটি ম্যাচেই খেললেন। 

এর আগে শিলটনও তিনটি বিশ্বকাপে খেলেছেন (স্পেন ১৯৮২, আর্জেন্টিনা ১৯৮৬ এবং ইতালি ১৯৯০)। তবে তার সমান আসর খেলে ম্যাচসংখ্যায় ছাড়িয়ে গেছেন পিকফোর্ড। এ ছাড়া তিনি ইংল্যান্ডের হয়ে ধারাবাহিক ৩০তম ম্যাচ খেলছেন। সেই যাত্রা শুরু হয়েছিল সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে।

এদিকে, ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক হ্যারি কেইনও শিলটনের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৭তম বিশ্বকাপ ম্যাচ খেলছেন। গোলরক্ষক পিকফোর্ড থেকে এক ম্যাচ পিছিয়ে আছেন এই তারকা ফরোয়ার্ড।

এএইচএস