World Cup Football Field

বিজ্ঞাপন

কানসাসে আর্জেন্টিনার সমর্থকদের ঢল

কানসাসে আর্জেন্টিনার সমর্থকদের ঢল

তীব্র রোদে গা পোড়ার অবস্থা। এর মাঝেই কানসাস সিটি স্টেডিয়ামে আসছেন সমর্থকরা। স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচ হলেও তিন ঘণ্টা আগেই ভিড় শুরু হয়।

‘ভামোস আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা’ স্লোগানে মুখরিত কানসাস সিটি স্টেডিয়াম। মিডিয়া সেন্টারের সামনে দর্শকের কয়েকটি গ্যালারি। সেখানে আর্জেন্টিনার সমর্থকদের একের পর এক লাইন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও সুইজারল্যান্ডের সমর্থকদের সেভাবে দেখা যায়নি।

dhakapost

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ হলেও জার্মান জার্সিতে কয়েকজন সমর্থককেও দেখা গেছে। জার্মান এক সমর্থক বললেন, ‘জার্মানি জিতলে আজ এখানেই কোয়ার্টার ফাইনাল খেলত। আমাদের টিকিট ছিল, তাই খেলা দেখতে এসেছি।’

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক অনেক। বাংলাদেশিরা আর্জেন্টিনার ফুটবলকে ভালোবাসে। তাই আর্জেন্টাইনরাও বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞ বলে জানান এক সমর্থক, ‘গত বিশ্বকাপে আমরা বাংলাদেশের বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থন, যা সত্যিই অভিভূত। আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং আর্জেন্টিনায় বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয়।’

dhakapost

আমেরিকায় সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস নিউইয়র্কে। কানসাসে সংখ্যাটা তুলনামূলক কম। অল্পসংখ্যকের মধ্যেও অনেকেই আজ (রোববার) স্টেডিয়ামে এসেছেন। আর্জেন্টিনার সমর্থক সারজিল বলেন, ‘আর্জেন্টিনা সমর্থন করি এবং কানসাসে থাকছি। মেসির খেলা স্টেডিয়াম থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি।’

এজেড/এএইচএস