World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টিনার জাল কাঁপিয়ে সমতায় ফিরল সুইজারল্যান্ড

আর্জেন্টিনার জাল কাঁপিয়ে সমতায় ফিরল সুইজারল্যান্ড

বেশ কয়েকবার আক্রমণেও উঠেও ফিনিশিং দিতে পারছিল না সুইজারল্যান্ড। ফলে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের গোলে মাত্র ১০ মিনিটেই আর্জেন্টিনার নেওয়া লিড বিরতির পরও অক্ষুণ্ন ছিল। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়ে সুইসরা সফলতা পেল ৬৭ মিনিটে। কাউন্টার অ্যাটাকে আলবিসেলেস্তেদের জাল কাঁপিয়ে স্কোরলাইন ১-১ করলেন ড্যান এনদোয়ে।

এর আগে আরও কয়েকবার আক্রমণে উঠে আর্জেন্টিনার বক্সে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়েছে সুইজারল্যান্ড। এবার দলগত আক্রমণের পর এনদোয়ে বাম প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে মাটি কামড়ানো শট নেন। যা এমিলিয়ানো মার্টিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে আর্জেন্টিনার জালে জড়ায়।

খেলার নবম মিনিটে কর্নার পায় আর্জেন্টিনা। একেবারে মাপা শট নেন লিওনেল মেসি। বেশ লম্বা সুইস ডিফেন্ডারকে এড়িয়ে গোল পেতে হলে অনেকদূর লাফিয়ে উঠতে হতো ম্যাক অ্যালিস্টারকে। তবে তার সামনে থাকা ম্যানুয়েল আকানজির লাফিয়ে বল না পাওয়ার সুযোগটা কাজে লাগে আর্জেন্টিনার। অ্যালিস্টারের হেডে দূরের গোলপোস্ট ঘেঁষে প্রবেশ করা বলে গোলরক্ষক গ্রেগর কোবেলের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

বিশ্বকাপে সর্বকালের শীর্ষ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। এই আসরে নিজের দ্বিতীয় এবং সবমিলিয়ে দশম অ্যাসিস্ট হলো ৩৯ বছর বয়সী ফরোয়ার্ডের। বিশ্বকাপের নকআউট পর্বে মেসি মোট ১৫টি গোলে অবদান রাখলেন। গত ৬০ বছরে যেকোনো খেলোয়াড়ের মধ্যে এটি সর্বোচ্চ। কিলিয়ান এমবাপেকে (১৪) ছাড়িয়ে গেছেন তিনি। ওই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। 

এএইচএস