আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো দে পল ও লিয়ান্দ্রো পারেদেসের ম্যাচ শুরুর আগের একটি রীতি বেশ আলোচনায়। যা সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অভূতপূর্ব সাফল্যে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
প্রতিটি ম্যাচের আগে তারা দুজন মাঠের সেন্ট্রাল সার্কেলে গিয়ে ক্যারামেল ক্যান্ডি খান। এই রীতির শুরু হয়েছিল ২০২১ সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে।
দে পল ও পারেদেসের সঙ্গে তখন আলেহান্দ্রো গোমেসও এই রীতির অংশ ছিলেন। গোমেস ২০২২ সালের পর থেকে দলে না থাকলেও বাকি দুজন এখনও এই রীতি ধরে রেখেছেন।
এই চর্চা শুরু করার পর থেকে আর্জেন্টিনা দুর্দান্ত সাফল্য পেয়েছে। তারা ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে। এমনকি মাঝমাঠে গিয়ে তাদের ক্যান্ডি খাওয়ার রীতি শুরুর পর থেকে খেলা ৭০টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা মাত্র পাঁচটিতে হেরেছে।
এফএইচএম

