World Cup Football Field

বিজ্ঞাপন

ওয়াল্টার স্যামুয়েল: আর্জেন্টিনার সেটপিসের আড়ালের নায়ক

ওয়াল্টার স্যামুয়েল: আর্জেন্টিনার সেটপিসের আড়ালের নায়ক

ফুটবল বিশ্বকাপের এবারের আসরটা মানেই লিওনেল মেসির জয়-জয়কার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একাই টানছেন তিনি। এরপরও চলতি আসরে আলবিসেলেস্তেদের সেমিফাইনালে ওঠার পেছনে নীরবে এক বড় অস্ত্র হয়ে উঠেছে তাদের সেটপিস। কর্নার কিংবা ফ্রি-কিক থেকে আর্জেন্টিনার এই অভূতপূর্ব উন্নতির পেছনে কাজ করছে দলটির ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড ও সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রতিটি ম্যাচে সেটপিসে আর্জেন্টিনার খেলোয়াড়দের পজিশনিং ও কার্যকারিতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে এবং শেষ ষোলোর কঠিন ম্যাচেও ডেড বল পরিস্থিতি থেকে গোল আদায় করে ম্যাচ বের করে নিয়েছে স্কালোনির দল।

অথচ সেটপিসে বেশ পিছিয়েই ছিল আর্জেন্টিনার। তবে এবারের বিশ্বকাপের চিত্রটা খানিকটা বদলেছে। সেটপিস থেকে নিয়মিতেই গোল করছে তারা। এখন পর্যন্ত কর্নার কিক থেকে গোল করেছে মোট তিনটি। বাকি গোলগুলোর অধিকাংশই এসেছে ডি-বক্সের আশপাশ থেকেই।

সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের পর প্রধান কোচ লিওনেল স্কালোনি নিজেই সংবাদ সম্মেলনে সহকারী কোচদের এই কৃতিত্বের কথা জনসমক্ষে তুলে ধরেন। স্কালোনি বলেন, ‘আমাদের কোচিং স্টাফরা সেটপিস নিয়ে পর্দার আড়ালে প্রচুর খাটুনি করেছে, যার মূল চালিকাশক্তি ছিলেন ওয়াল্টার স্যামুয়েল। এখন আমরা এমন একটি দল হয়ে উঠেছি যাদের সেট-পিস নিয়ে প্রতিপক্ষকে বাড়তি সতর্ক থাকতে হয়। হয়তো আগে আমাদের এই শক্তিটা এভাবে ছিল না, তবে এই দিক থেকে এখন আমরা দারুণ অবস্থানে আছি।’

খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান ও আর্জেন্টিনার রক্ষণভাগের অতন্দ্র প্রহরী স্যামুয়েলকে তার ইস্পাতকঠিন ডিফেন্সের জন্য ডাকা হতো ইল মুররো বা ‘দ্য ওয়াল’ নামে। খেলোয়াড় হিসেবে ডিফেন্সের পাশাপাশি সেট-পিস থেকে বাতাসে বল ভাসিয়ে গোল করার ক্ষেত্রে তার দারুণ সুনাম ছিল। ২০১৮ সাল থেকে আর্জেন্টিনা দলের সহকারী কোচের দায়িত্ব পালন করা স্যামুয়েল এবার নিজের সেই অভিজ্ঞতাকেই ঢেলে দিচ্ছেন দলের ডিফেন্ডার ও ফরোয়ার্ডদের মাঝে।

এমএমএম/