ইতালিয়ান ক্লাব এএস রোমার সঙ্গেই চুক্তি নবায়ন করলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। ৩২ বছর বয়সী এই ফুটবলারকে ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবে রেখে দেওয়ার বিষয়টি সোমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সেরি আর এই ক্লাবটি।
২০২২ সালে জুভেন্টাসে দীর্ঘ সাত বছরের ক্যারিয়ার শেষ করে রোমায় যোগ দিয়েছিলেন দিবালা। রোমার হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৯টি ম্যাচে মাঠে নেমে তিনি করেছেন ৪৫টি গোল। এমনকি নিজের অভিষেক মৌসুমেই রোমাকে ইউরোপা লিগের ফাইনালে তুলতে রেখেছিলেন অগ্রণী ভূমিকা।
তবে গত মৌসুমটি মোটেও ভালো কাটেনি এই আর্জেন্টাইন তারকার। গত মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের কারণে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এই দীর্ঘ ইনজুরির কারণেই ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল বড়সড় সংশয়।
দিবালার চোটের ধাক্কা সত্ত্বেও গত মৌসুমে সেরি আ-তে টেবিলের তিন নম্বরে থেকে লিগ শেষ করেছিল রোমা। যার ফলে ২০১৮-১৯ মৌসুমের পর এই প্রথম আবারও ইউরোপের সেরা মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তন নিশ্চিত করেছে তারা। আগামী ২৪ আগস্ট ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের মিশন শুরু করবে রোমা।
এমএমএম/
