World Cup Football Field

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়ার নতুন কোচ স্লাভেন বিলিচ

ক্রোয়েশিয়ার নতুন কোচ স্লাভেন বিলিচ

ফুটবল বিশ্বকাপে সেরা বত্রিশের লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে হেরে যায় ক্রোয়েশিয়া। এর পরপরই হেড কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন জ্লাতকো দালিচ। দালিচের সেই শূন্যস্থান পূরণে পুরোনো ও পরিচিত মুখ স্লাভেন বিলিচকে আবারও জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন।

এর আগে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ ছয় বছর ক্রোয়েশিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন স্লাভেন বিলিচ। সেই মেয়াদে ৬৫ ম্যাচে ৪২ জয়, ১৫ ড্র এবং মাত্র ৮টি হার নিয়ে জ্লাতকো দালিচের চেয়েও তার জয়ের শতকরা হার বেশি ছিল। তবে তার অধীনে দলটির সর্বোচ্চ সাফল্য ছিল ইউরো ২০০৮-এর কোয়ার্টার ফাইনালে ওঠা, যেখানে তুরস্কের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিয়েছিল তারা।

জাতীয় দল ছাড়াও ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম, ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ন এবং ওয়াটফোর্ডের মতো ক্লাবে কোচিং করানোর বিশাল অভিজ্ঞতা রয়েছে তার।

ক্রোয়েশিয়ার দায়িত্ব নিয়ে বিলিচ বলেন, ‘২০০৬ সালের চেয়ে একজন পরিপক্ব ও অভিজ্ঞ কোচ হিসেবে আমি এই চ্যালেঞ্জটি নিতে পুরোপুরি প্রস্তুত। ক্রোয়েশিয়াকে আবারও শক্তিশালী, সাহসী ও সফল করার সেই একই ইচ্ছা ও প্রেরণা আমার মধ্যে রয়েছে। আমাদের মূল লক্ষ্য ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপে একটি দুর্দান্ত ফলাফল করা।’

স্লাভেন বিলিচের জন্য জ্লাতকো দালিচের জায়গা দায়িত্ব নেওয়া সহজ হবে না। দালিচের অধীনেই ক্রোয়েশিয়া তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে সোনালী সময় পার করেছে, যার মধ্যে রয়েছে ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপ এবং ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হওয়ার গৌরব।

এমএমএম/