World Cup Football Field

বিজ্ঞাপন

ডি পলের খেলা অনিশ্চিত, একাদশ নিয়ে যা ভাবছেন স্কালোনি

ডি পলের খেলা অনিশ্চিত, একাদশ নিয়ে যা ভাবছেন স্কালোনি

ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী বুধবার দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে আলবিসেলেস্তেদের শিবিরে মূল আলোচনার কেন্দ্রে মিডফিল্ডার রদ্রিগো ডি পলের দলে থাকা না-থাকা। কোচ লিওনেল স্কালোনি মঙ্গলবারের শেষ অনুশীলন সেশনে চূড়ান্ত করবেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশ।

সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জেতা কোয়ার্টার ফাইনালের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে গুঞ্জন রয়েছে, স্কালোনির অন্যতম ভরসা রদ্রিগো ডি পল তার শুরুর জায়গা হারাতে পারেন। মিশরের বিপক্ষে ম্যাচের আগেই তার বাদ পড়ার গুঞ্জন উঠেছিল এবং শেষ দুটি ম্যাচেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল।

যদি ডি পলকে বেঞ্চে বসানো হয়, তবে তার জায়গায় দলে আসার দৌড়ে এগিয়ে আছেন নিকোলাস গঞ্জালেস ও গিউলিয়ানো সিমিওনে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি এক প্রতিবেদনে বলছে, কোচ স্কালোনি এই ম্যাচে রক্ষণভাগে ৫ জন ডিফেন্ডার খেলানোর পরিকল্পনা করছেন না বলেই আভাস পাওয়া গেছে। তবে রাইট-ব্যাক পজিশন নিয়ে কিছুটা দোলাচল রয়েছে। যদিও গঞ্জালো মন্তিয়েলের চেয়ে নাহুয়েল মোলিনা শুরুর একাদশে থাকার দৌড়ে কিছুটা এগিয়ে আছেন।

দীর্ঘ ৩৬ বছর পর টাইব্রেকার ছাড়াই কোনো বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারানোর লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা। এখন দেখার বিষয়, ইংল্যান্ডের শক্তিশালী দলটির বিপক্ষে কোন রণকৌশল বেছে নেন মাস্টারমাইন্ড স্কালোনি।

এমএমএম/