World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ থেকে বিদায়ে শেষ ফ্রান্সের দেশম অধ্যায়, নতুন কোচ কে?

বিশ্বকাপ থেকে বিদায়ে শেষ ফ্রান্সের দেশম অধ্যায়, নতুন কোচ কে?

ফ্রান্সের বিশ্বকাপে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেল। স্পেনের কাছে ২-০ গোলে হারল গত দুইবারের ফাইনালিস্টরা। আগামী ১৮ জুলাই তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সেই ম্যাচেই শেষবার ফ্রান্সের ডাগআউটে দাঁড়াবেন দিদিয়ের দেশম। 

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন দেশম। তারপর কোচ হিসেবেও ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। ৫৭ বছর বয়সী এই ফরাসি তৃতীয় কোচ হিসেবে এই ‘ডাবল’ সাফল্য অর্জন করেন।

২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেন দেশম। চলতি বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দেন, টুর্নামেন্ট শেষে তিনি আর দায়িত্বে থাকছেন না। স্পেনের বিপক্ষে তার হারটি ছিল বিশ্বকাপে তৃতীয়। এর আগে তিউনিসিয়ার বিপক্ষে ২০২২ সালে গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে হারেন। আর অন্য হারটি ছিল ২০১৪ সালে জার্মানির কাছে ১-০ ব্যবধানে।

গত আসরের ফাইনালে ফ্রান্স আর্জেন্টিনার কাছে হেরেছিল। কিন্তু ফিফা ও উয়েফার নিয়ম অনুযায়ী, পেনাল্টি শুটআউটে পরাজয়কে অন্তর্ভুক্ত করা হয় না। তাই সেই ম্যাচকে দেশমের জন্য হার হিসেবে গণ্য করা হয় না।

বিশ্বকাপে দেশম ২৬ ম্যাচে ফ্রান্সের দায়িত্বে ছিলেন। ৩০ জয় ও তিন ড্রয়ে শেষ হলো তার এই অধ্যায়। সব মিলিয়ে ১৮৪ ম্যাচে ১২০ জয়, ৩৫ ড্র ও ২৯ হার দেশমের। তার সাবেক সতীর্থ জিনেদিন জিদান ফ্রান্সের দায়িত্ব নেবেন বলে খবর গণমাধ্যমে। ১৯৯৮ সালে তারা একই সঙ্গে শিরোপা জিতেছেন।

এফএইচএম