World Cup Football Field

বিজ্ঞাপন

ইংল্যান্ডের ‘লাকি চার্ম’ কী, বলতে চান না টুখেল

ইংল্যান্ডের ‘লাকি চার্ম’ কী, বলতে চান না টুখেল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই ফকল্যান্ড, ম্যারাডোনার গোল ইস্যু সামনে আসা অবধারিত বিষয়। দুই যুগ পর বিশ্বকাপে আবার মুখোমুখি হচ্ছে এই দুই দল। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ১৯৮৬ সালের ম্যাচ স্মরণ করেছেন। অন্যদিকে লাকি চার্ম (সৌভাগ্যের প্রতীক) নিয়ে রহস্যই রেখে গেলেন ইংলিশ কোচ থমাস টুখেল।

স্কালোনির উদ্দেশে আর্জেন্টিনার এক সাংবাদিকের প্রশ্ন, ‘আপনার দলকে ম্যারাডোনার সেই ম্যাচের বিষয়টি স্মরণ করিয়েছেন কি?’ উত্তরে স্কালোনি বলেন, ‘মেক্সিকোতে সেই ম্যাচ ভোলার নয়। বিশেষ করে দ্বিতীয় গোলটি তো ফুটবল ইতিহাসের অংশ। ম্যারাডোনাকে আমরা স্মরণ করি।’

ইংল্যান্ডের কোচ থমাস টুখেল জার্মানির নাগরিক। এই কোচকেও দুই দলের ঐতিহাসিক বিষয় প্রশ্নের মধ্যে পড়তে হয়েছে।

টুখেল সরাসরি বলেন, ‘আসলে  দুই দলের লড়াই অত্যন্ত ঐতিহাসিক। তাই এটি আসবেই আলোচনায়, যা অগ্রাহ্য করার সুযোগ নেই। এরপরও কোচ হিসেবে আমার নজর স্বাভাবিক ম্যাচের মতোই। খেলোয়াড়দের প্রতিও আমার এই নির্দেশনা।’

আর্জেন্টিনা ১৯৮৬ সালে নীল জার্সিতে খেলেছিল। এবারও অ্যাওয়ে জার্সিতে খেলতে চায় মেসিরা। ইংল্যান্ডের এমন কোনো কিছু আছে কি না, টুখেলকেও জিজ্ঞেস করা হয়।

এতে মজার উত্তর দেন টুখেল, ‘আর্জেন্টিনার পরিবর্তন নিয়ে আমি সেভাবে জানি না। হয়তো এটা তাদের লাকি চার্ম বা সৌভাগ্যের প্রতীক। আমাদেরও এমন কিছু আছে। সেটা এখন বলতে চাই না। তবে অবশ্যই লাকি চার্ম আমাদেরও আছে।’

এজেড/আইএইচ