World Cup Football Field

বিজ্ঞাপন

ইংরেজদের ‘জলদস্যু’ বললেন আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট

ইংরেজদের ‘জলদস্যু’ বললেন আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট

ফুটবল আর রাজনীতিকে মিশিয়ে না ফেলার অনুরোধ যখন অনেকে করছেন, তখন আগুনে যেন ঘি ঢাললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিলারুয়েল। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে প্রতিপক্ষকে ‘জলদস্যু’ আখ্যা দিলেন তিনি।

অথচ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘এটা একটা ফুটবল ম্যাচ। সহজ কথা। সুতরাং দুটোকে মিশিয়ে ফেলা পাগলামি ছাড়া আর কিছু নয়।’

এক্স-এ এক পোস্টে ভিলারুয়েল লিখেছেন, ‘আমরা ক্ষমতা দখলকারী জলদস্যুদের বিপক্ষে খেলছি। এটা কোনো সাধারণ একটা ম্যাচ নয়।’ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে চলমান বিরোধের প্রেক্ষাপটে এই ঐতিহাসিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

ভিলারুয়েল লিখেছেন, ‘আমি রাজনৈতিকভাবে সংশোধন কিংবা মাথা ঠাণ্ডা রাখতে যাচ্ছি না—এটা ইংলিশদের বিপক্ষে সবসময় অনেক বিশেষ কিছু। এটা মালভিনাস (ফকল্যান্ডের স্প্যানিশ নাম), এটা ডিয়েগো, এটা লিওর শেষ দৌড় এবং এর উদ্দেশ্য হলো শুরুতেই আক্রমণকারীদের থামিয়ে দেওয়া।’

তিনি আরও লিখেছেন, ‘এগিয়ে চলো আর্জেন্টিনা! কারণ আমাদের শেষ নিশ্বাস পর্যন্ত আমরা দাবি ধরে রাখব যেটা আমাদের।’ ভিলারুয়েলের বাবা ১৯৮২ সালে দক্ষিণ আমেরিকান দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার সামরিক একনায়ক সরকার ও যুক্তরাজ্যের মধ্যে সংঘটিত যুদ্ধে যোগ দিয়েছিলেন। ৭৪ দিনের সংঘাত শেষে ব্রিটিশরা জয় লাভ করে। ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ ব্রিটিশ মৃত্যুবরণ করেছিল।  

এফএইচএম