World Cup Football Field

বিজ্ঞাপন

‘ভুল কৌশলে’ কোনো অনুশোচনা নেই ইংল্যান্ড কোচের

‘ভুল কৌশলে’ কোনো অনুশোচনা নেই ইংল্যান্ড কোচের

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর বিষন্ন মনে সংবাদ সম্মেলনে আসলেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। হারের পরপরই তার কৌশলের সমালোচনা করেছেন সাবেক ফুটবলার ও সমর্থকরা। এক গোলে এগিয়ে যাওয়ার পর ইতিবাচক ফুটবল না খেলে ডিফেন্সিভ খেলেছে ইংল্যান্ড। এই কৌশলের জন্য টুখেলকে একহাত নিয়েছেন অনেকে। 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই টুখেলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইংলিশ মিডিয়া। তবে নিজের পক্ষেই সাফাই গাইলেন তিনি, ‘আপনারা এই বিষয় নিয়ে মিলিয়ন কোচের সঙ্গে আলোচনা করতে পারেন। মাঠে আমাকেই সিদ্ধান্ত নিতে হয়েছে।’

১-০ গোলে এগিয়ে থাকার পরও ইংল্যান্ড ডিফেন্সিভ খেলল কেন? এ নিয়ে প্রশ্ন হয়েছে। এটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আমি খেলা বিশ্লেষণ করেছি। আমি নিশ্চিত হয়েই করেছি। ফলে এর দায়ভারও আমার। এই মুহূর্তে আমার কোনো অনুশোচনা নেই।’ 

ইংল্যান্ড হারলেও আজকের ম্যাচে টুর্নামেন্টের সেরা ম্যাচ খেলেছে এমনটাই দাবি টুখেলের, ‘আমরা আজকে জয়ের খুব কাছাকাছি ছিলাম। সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে এটা আমাদের সেরা ম্যাচের একটি। আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী। আমরা চেষ্টা করেছি, শেষ পর্যন্ত পারিনি। কিন্তু কোনো অনুশোচনা নেই।’

এজেড/এফএইচএম