World Cup Football Field

বিজ্ঞাপন

টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে

টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর দ্বিতীয় সেমিতে ইংলিশদের হারিয়ে ফিফা র‌্যাংকিংয়েও শীর্ষে উঠে এসেছে আলবিসেলেস্তেরা।

র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১। তবে গত ২ জুলাই আর্জেন্টিনাকে হটিয়ে র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখলে নেয় ফ্রান্স। তখন ফরাসিদের সংগ্রহে ছিল ১৯১৬.২৪ পয়েন্ট। বিশ্বকাপের আগে ১৮৬৯. ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফ্রান্স।

বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছিল দিদিয়ের দেশ্যমের দল। কিন্তু সেমিতে স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় ফ্রান্সের শীর্ষ স্থান হুমকির মুখে পড়ে। আর গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখলে নেয় আর্জেন্টিনা। ইংলিশদের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ জিতে ২৬.৯০ পয়েন্ট পায় লিওনেল মেসির দল। বর্তমানে তাদের পয়েন্ট ১৯৭০.৩৭। 

অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে জিতে ৩০.৮২ পয়েন্ট পেয়েছিল স্পেন। ১৯৬৫.৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্প্যানিশরা। বিশ্বকাপের আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ছিল স্প্যানিশরা। মাঝে ফ্রান্স শীর্ষ উঠায় আর্জেন্টিনা দ্বিতীয় ও স্পেন তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। 

পুরোনো অভিশাপ তাড়া করছে আর্জেন্টিনাকে

শীর্ষস্থানের নেপথ্যে আছে এক অভিশাপের গল্প। ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর থেকে কোনো বিশ্বকাপেই র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল শিরোপা জিততে পারেনি। ১৯৯৪ বিশ্বকাপের আগে শীর্ষে ছিল জার্মানি। কিন্তু তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে, আর শিরোপা জেতে ব্রাজিল। ১৯৯৮ সালে এক নম্বরে থাকা ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যায়।

২০০২ বিশ্বকাপে ফ্রান্স ছিল বিশ্বচ্যাম্পিয়ন ও র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল। কিন্তু তারা গ্রুপ পর্বই পেরোতে পারেনি। চার বছর পর ২০০৬ সালে শীর্ষে থাকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একই ভাগ্য বরণ করে ব্রাজিল ও স্পেন।

২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এক নম্বরে থেকে বিশ্বকাপে গিয়েছিল, কিন্তু গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে। আর ২০২২ কাতার বিশ্বকাপে শীর্ষে থাকা ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে। শেষ পর্যন্ত শিরোপা জেতে আর্জেন্টিনা। এবার কি হবে?

এফআই