রোববার নিউইয়র্কে সাপ্তাহিক ছুটির দিন। আজ অন্য দশটি দিনের চেয়ে ভিন্ন। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল, তাই ব্যস্ততা বেশি।
আমেরিকায় সবচেয়ে বেশি মানুষের বসবাস নিউইয়র্কে। বিশ্বের প্রায় সব দেশের মানুষই থাকেন এই শহরে। বিশ্বকাপের ফাইনাল ও মেসির বিশ্বকাপের শেষ ম্যাচ, তাই ফুটবলপ্রেমীদের ইচ্ছে স্টেডিয়ামে খেলা দেখার। আকাশচুম্বী টিকিটের দাম হওয়ায় অনেকেই খেলা দেখতে পারছেন না।
খেলা শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরও অনেকে টিকিট খুঁজছেন হন্যে হয়ে। ফিফার লোগো বা বিশ্বকাপের কোনো কার্ডধারীকে দেখলেই অনেকে বলছেন, ‘একটা টিকিট পাওয়া যায় কীভাবে।’ গতকাল থেকে আজ পর্যন্ত এই প্রশ্ন কয়েকবার শোনা হয়েছে।
স্পেন-আর্জেন্টিনা থেকে অনেকে নিউইয়র্কে আসলেও ম্যাচ টিকিট না পাওয়ার সংখ্যাও অনেক। তারা নিউইয়র্কে কোথাও বড় পর্দায় খেলা দেখবেন। দুপুরে খেলা হলেও সকাল থেকেই আবাসস্থল থেকে বেরিয়েছেন সবাই। ফলে অন্য দিনগুলোর চেয়ে মেট্রোরেলে চাপ বেশি।
বিশ্বকাপ উপলক্ষে আজ নিউইয়র্কে অনেক মানুষের অনেক কর্মব্যস্ততা। তাই নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ব্যস্ত সময় কাটাচ্ছে। নিউজার্সি স্টেডিয়াম নিউইয়র্কের বাইরে। ফাইনাল ম্যাচের জন্য স্টেডিয়ামের আশেপাশে এলাকা ঘণ্টা তিনেক আগেই যান চলাচল সীমিত। কিছু সড়ক শুধু বিশ্বকাপের অ্যাক্রিডিটেড গাড়িই চলাচল করেছে। ফিফা সাংবাদিকদেরও স্টেডিয়ামে যথাসম্ভব আগে আসার বার্তা দিয়েছে। ফাইনাল ও আমেরিকার রাষ্ট্রপতির উপস্থিতির জন্য নিরাপত্তা ব্যবস্থাও সর্বোচ্চ পর্যায়ে।
এজেড/এফএইচএম

