World Cup Football Field

বিজ্ঞাপন

স্পেন নাকি আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন লেভানডোভস্কি?

স্পেন নাকি আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন লেভানডোভস্কি?

ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে লিজেন্ডদের মেলা বসেছে। ব্রাজিলের সাবেক তারকা রবার্তো কার্লোস, রোনালদো নাজারিও এবং স্পেনের বিশ্বকাপ জয়ী জাভি, ডেভিড ভিয়া, ফার্নান্দো লরেন্তেরা হাজির হয়েছিলেন। সঙ্গে ছিলেন ইকার ক্যাসিয়াসও। এমএলএস ক্লাব শিকাগো ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কিও এসেছেন। পোলিশ তারকা ফাইনালে কাকে সমর্থন করছেন?

আর্জেন্টাইন মিডিয়া আউটলেট রেডিও লা রেড-কে চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন। বার্সেলোনার সাবেক তারকাকে প্রশ্ন করা হয় আজকের ম্যাচে কে ফেভারিট। তিনি বলেন, ‘আমি জানি না কে বেশি এগিয়ে। তবে যেহেতু স্পেনে আমার অনেক বেশি সতীর্থ, আমি আশা করব তারা ম্যাচ জিতবে।’

৩৯ বছর বয়সী মেসির বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে তার কথা, ‘এটা সত্যিই অবিশ্বাস্য যে সে এখনো এই বয়সে এই ধরনের পারফরম্যান্স করে যাচ্ছে। একই সময়ে পুরো দল তার জন্য লড়ছে। আমি মনে করি লিও তার সেরাটা খেলে যেতে পারে, সে খুবই চমৎকার খেলোয়াড়। তার জন্য এটা তার জীবনের আরেকটি ফাইনাল। সে এরই মধ্যে বিশ্বকাপ জিতেছে। তাই স্পেনের জন্য এটা হয়তো কিছুটা সহজ হবে।’

এফএইচএম