World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনালে কোন ক্লাবের আধিপত্য?

বিশ্বকাপ ফাইনালে কোন ক্লাবের আধিপত্য?

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। এই ম্যাচে বার্সেলোনার খেলোয়াড়দের আধিপত্য বেশি।

বার্সেলোনার আটজন খেলোয়াড় স্প্যানিশ দলে রয়েছেন। যার মধ্যে আছেন তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল, মূল মিডফিল্ডার দানি ওলমো, তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি ও ব্যাকআপ গোলরক্ষক জোয়ান গার্সিয়া।

অ্যাতলেটিকো মাদ্রিদ সাতজন খেলোয়াড় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। চারজন আর্জেন্টাইন এবং তিনজন স্প্যানিশ।তাদের মধ্যে রয়েছেন উইঙ্গার জিউলিয়ানো সিমিওনে, তিনি অ্যাতলেটিকোর আর্জেন্টাইন কোচ ডিয়েগোর ছেলে। এছাড়া আছেন স্প্যানিশ রাইটব্যাক মার্কোস লরেন্তে।

অ্যাতলেটিকোর নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে মাত্র একজন খেলোয়াড় প্রতিনিধিত্ব করছেন ফাইনালে। তিনি স্প্যানিশ ফুলব্যাক মার্ক কুকুরেয়া। সম্প্রতি চেলসি থেকে সেখানে যোগ দিয়েছেন তিনি। এখনো ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচ খেলেননি। 

বিশ্বকাপের আগে ঘোষিত স্পেন স্কোয়াডে কোনো রিয়ালের খেলোয়াড় ছিলেন না। কুকুরেয়া বিশ্বকাপ চলাকালে ক্লাবটিতে যোগ দেওয়ায় তাদের একমাত্র প্রতিনিধি হিসেবে ফাইনাল খেলছেন।

এফএইচএম