World Cup Football Field

বিজ্ঞাপন

মিডিয়া ট্রিবিউনে রুনি

মিডিয়া ট্রিবিউনে রুনি

বিশ্বকাপ ফুটবলে অনেক সাবেক তারকা ফুটবলার মিডিয়ায় কাজ করেন। ব্রাজিলের সাবেক কোচ ও অধিনায়ক কার্লোস দুঙ্গা এই বিশ্বকাপে এসেছেন মিডিয়ার হয়ে কাজ করতে। তেমনি পাতো, ডেনিলসন, আর্জেন্টিনার সাবেক কোচ প্যাকারমান, সরিনকেও দেখা গেছে। 

আজ ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনিকে দেখা গেল খানিকটা ভিন্ন রুপে। মিডিয়া ট্রিবিউনে অনেক বড় বড় প্রতিষ্ঠান নিজেদের জন্য আলাদা ব্লক কেনেন। ফক্স টিভির আলাদা বক্স রয়েছে। সেই ফক্স টিভিতে বিশেষজ্ঞ মতামত দেয়ার জন্য আছেন রুনি৷

খেলার আগে ও মাঝে রুনিকে কথা বলতে দেখা গেছে ফক্সের মাইক্রোফোনে। ইংলিশ স্ট্রাইকারের পাশাপাশি গোলরক্ষক জো হার্টকেও এই আয়োজনে রেখেছে ফক্স। তারা দুইজন একই রংয়ের কোর্ট ও প্যান্ট পরে টিভির জন্য শো করছেন।

এজেড/এইচজেএস