World Cup Football Field

বিজ্ঞাপন

ফাইনালে ১৭ মিনিটে মাঠের দুই রূপ

ফাইনালে ১৭ মিনিটে মাঠের দুই রূপ

বিশ্বকাপ ফাইনালে লড়ছে আর্জেন্টিনা ও স্পেন। প্রথমার্ধ স্পেনের প্রাধান্যে শেষ হয়েছে। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর তাড়া। 

মাঠকে সুরক্ষা দেয়ার জন্য আগেই সুন্দরভাবে কাভার করা হয় পুরোপুরি। বাদ্যযন্ত্র ও আনুষ্ঠানিকতার জন্য পাঁচ মিনিট সময় লাগে। এরপর বিশ্বখ্যাত শিল্পি শাকিরা, ক্রিস মার্টিন গান গেয়েছেন ও নেচেছেন। দর্শকরা তীব্র গরমেও উপভোগ করেছেন। 

ফুটবলে সাধারণ নিয়ম দুই অর্ধের মধ্যে ১৫ মিনিট বিরতি। ফাইনালের মাঝে এই বিনোদনের জন্য সময় দুই মিনিট বাড়িয়ে ১৭ মিনিট করেছে ফিফা। কাভার উঠানোর পরপরই ফুটবলাররা মাঠে প্রবেশ করেন।

ফাইনালের সাধারণ টিকিটের দামও কয়েক হাজার ডলার। মেসি-ইয়ামালদের খেলার পাশাপাশি শাকিরাদের গান-নাচ দিয়ে দর্শকদের টাকা খানিকটা উশুল করার চেষ্টা আয়োজকদের। বিগত কোনো বিশ্বকাপে খেলার মাঝে এ রকম অনুষ্ঠান হয়নি। 

এজেড/এইচজেএস