আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল এনজো ফার্নান্দেজ। এবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। খেলা বন্ধ থাকার সময় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখানোর কারণে সতর্কতা পেয়েছেন তিনি।
সাইডলাইনে দাঁড়িয়ে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। ফলে ম্যাচের উত্তেজনা শুধু খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে দুই দলের টেকনিক্যাল এরিয়াতেও।
এর আগে ম্যাচেই আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন। সেই সিদ্ধান্ত ঘিরে আর্জেন্টাইন বেঞ্চে অসন্তোষ দেখা দেয়, আর তারই ধারাবাহিকতায় স্কালোনিকেও শাস্তির মুখে পড়তে হয়।
বিশ্বকাপ ফাইনালের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে আর্জেন্টিনা এখন একদিকে ১০ জন নিয়ে খেলছে, অন্যদিকে তাদের প্রধান কোচও রেফারির খাতায় নাম তুলেছেন।
এইচজেএস

